শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরাইলের জন্য মানবাধিকার পরিষদ ছাড়বে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unhrc

আওয়ার ইসলাম : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকাকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করছে। ট্রাম্প প্রশাসন মনে করে, এ পরিষদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতপূর্ণ। মার্কিন গণমাধ্যম ‘পলিটিকো’ এ খবর দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্র্রী রেক্স টিলারসন ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। আলোচনার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিয়ে দফায় দফায় অনুরোধ আসছে যাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদে থাকার মূল্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে টিলারসন জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। সারা বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য এ পরিষদ কাজ করে যার সদস্য সংখ্যা ৪৭টি দেশ।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ