শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন ঢাবি শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhabiছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বাধ্যতামূলক ছুটিতে থাকার পর এবার চূড়ান্তভাবে চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

চাকরিচ্যুত শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহদাৎ হোসেন।

গত বছরের ২৭ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগীয় চেয়ারম্যান ও উপাচার্য বরাবর অভিযোগ করেন একই বিভাগের প্রাক্তন দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করলে কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ