সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইত্তেফাকুল উলামার আন্তর্জাতিক সীরাতুন্নবী সা. সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ittefaqul_ulama3উবায়দুল্লাহ সাআদ: বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্লাটফরম অরাজনৈতিক সেবামূলক দ্বীনি সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের উদ্যোগে আগামী ৪ মার্চ রোজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ শহরের ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

বৃহত্তর ময়মনসিংহের ঐক্যের প্রতীক ইত্তেফাকের এই সম্মেলন ঘিরে পুরো ময়মনসিংহবাসীর মাঝেই আনন্দের আবহ লক্ষ করা যাচ্ছে। ময়মনসিংহ ও তার আশপাশের শহরগুলোতে সীরাত সম্মেলনের ব্যানার, ফ্যাস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বেশ কয়েকদিন আগে থেকেই নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

এবারের সীরাত সম্মেলনে সভাপতি হিসাবে বেশ কয়েকজন বরেণ্য আলেমেদ্বীনকে নিবর্চিত করা হয়েছে। এরা হলেন, মাওলানা আবদুর রহমান হাফিজ্জী, সভাপতি মজলিসে সূরা ইত্তিফাকুল উলামা ময়মনসিংহ। মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী সভাপতি, কেন্দ্রীয় আমেলা ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ। এছাড়া ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবদুল হক ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের কেন্দ্রীয় আমেলার সিনিয়র সহ-সভাপতি মুফতি আহমদ আলী ময়মনসিংহের ফতোয়া বোর্ড এর সভাপতি মুফতি ফজলুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রাণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ অধ্যাক্ষ মতিউর রহমান এম.পি বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ময়মনসিংহ পৌরসভার মেয়র জনাব ইকরামুল হক টিটু। বিশেষ মেহমান হিসাবে তাশরিফ আনবেন কুতুবুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা আওলাদে রাসূল হযরত আসজাদ মাদানী, ভারত উপ-মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারী মাদরাসার সম্মানিত শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এছড়াও অন্যন্যদের বয়ান করবেন হবিগঞ্জের মাওলানা তফাজ্জুল হক আজিজ, খতিবে যমান মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মজলিশে দাওয়াতুল হকের আমীর মাওলানা মাহমুদুল হাসান, কিশোরগঞ্জের মাওলানা আনোয়ার শাহ