বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

সৌদির কাছে দ্বীপ বিক্রির করবে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dip_saudiমালদ্বীপ তার দেশের একটি দ্বীপ সৌদির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে হুমকির মুখের পড়বে ভারতের নিরাপত্তা। দ্বীপটি সৌদি আরবের কাছে দেওয়া হলে ওয়াহাবি আন্দোলনের বিস্তৃতি ঘটবে বলে আশঙ্কা করছে দেশটি।

ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট ও প্রগ্রেসিভ পার্টির নেতা আবদুল্লাহ ইয়ামিনের সরকার একটি অ্যাটল দ্বীপ বিক্রির জন্য ছেড়ে দেওয়ার চিন্তা করছে।

অ্যাটল বিশেষ ধরনের দ্বীপ, যার অভ্যন্তরে হৃদ থাকে। আর চারিদিকে থাকে স্থলভাগ।

মালদ্বীপে ২৬টি অ্যাটল দ্বীপ আছে। তার মধ্যে ফাফু নামে দ্বীপটি সৌদি আরবের কাছে বিক্রি করার পরিকল্পনা আছে ইয়ামিন সরকারের।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ শিগগির মালদ্বীপ সফরে আসছেন। এমডিপির নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান, এ ব্যাপারে দেশের মানুষের মতের তোয়াক্কাই করবে না সরকার।

আরআর