শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মূর্তি অপসারণে কালেমায় বিশ্বাসী সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaled_saifullahইমদাদ ফয়েজী: বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ, মুফাচ্ছিরে কুরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী বলেছেন, 'একটা পোশাক তৈরি করতে হলে প্রাকটিক্যাল পেইজ পুরোপুরি অনুসরণ করতে হয়। সামান্যতম ব্যত্যয় ঘটলে তা রিজেক্ট হয়ে যায়।

আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের জীবন গঠনে কী কোনো প্রাকটিক্যাল পেইজ নেই? অবশ্যই আছে, আর তা হলো কুরআনে কারীম ও সুন্নাতে রাসূল সা.। মনগড়া, খেয়ালখুশি মতো নয়; রাসূলের সা. অনুকরণের মাধ্যমে কুরআন-সুন্নাহ মেনে চলতে হবে।

এ উপলদ্ধি আমাদের না হলেও কাফের-মুশরিক, ইসলামের দুশমনদের হয়েছে ঠিকই। তাইতো আজ রাসূলের সা. সুন্নাত থেকে উম্মাহকে দূরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। দাড়ি, টুপি, পাঞ্জাবি, ইসলামি সংস্কৃতি সর্বোপরি রাসূলের সা. সুন্নাতকে পরিকল্পিতভাবে ঘৃণ্য করা হচ্ছে।

হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ধর্মগুরুদের পোশাকে আমরা কোনো জঙ্গি-নাটক দেখিনা কিন্তু; ইসলামি পোশাকে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সন্ত্রাসী হামলা বারেবার দেখি। মানুষের মনে ইসলাম, ইসলামি আদর্শ ও রাসূলের সা. সুন্নাতের প্রতি ঘৃণা সৃষ্টির জন্য ইহুদি-নাসারাদের ষড়যন্ত্র অনুযায়ী পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।

কুরআনে আল্লাহ তা'য়ালা বলেছেন- "আল্লাহর ভালবাসা পেতে হলে রাসূলের সা. অনুসরণ করতে হবে।" রাসূলে কিবরিয়া সা. বলেছেন- "যে আমার সুন্নাতকে ভালোভাসলো, সে আমাকে ভালোবাসলো।"

মনে রাখতে হবে সময় কিংবা স্থানের দূরত্ব, প্রকৃত দূরত্ব নয়; রাসূলের সা. সুন্নাত থেকে দূরে থাকাই রাসূলের সা. সাথে দূরত্ব। এজন্যেই আজ বিশ্বব্যাপী উম্মাহকে সুন্নাতে রাসূল সা. থেকে দূরে রাখতে একের পর এক চক্রান্ত, ষড়যন্ত্র চালানো হচ্ছে। আর সময় নেই, আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহর রহমত পেতে হলে রাসূলের সা. সুন্নাহ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। অন্যথায় জাতির পরিত্রাণ হবেনা। আমরা আল্লাহ ও রাসূলের ভালোবাসা লাভ করতে ব্যর্থ হবো।'

তিনি আরোও বলেন- 'হাবিবে কিবরিয়া মূর্তির মূলোৎপাঠন করেছেন। আজ সতেরো কোটি উম্মতের দেশে মসজিদের শহর