শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের মজলিসে শুরার মিটিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masudআওয়ার ইসলাম : গত বুধবার বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনার উপর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের আগামী কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করে দেশের বরেণ্য আলেমেদ্বীনগণ বক্তব্য রাখেন।

এছাড়াও কওমী মাদরাসার সনদ, সিলেবাস ও পাঠ্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা এখানে উঠে আসে। কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদেরকে গতানুগতিক গণ্ডি থেকে বের করে সচেতন আলেমেদ্বীন ও যুগোপযোগী নাগরিক হিসাবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে প্রয়োজনে নতুন সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণয়নের প্রস্তাবও উঠে আসে।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশবরেণ্য আলেমেদ্বীন জিরি মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তৈয়্যবুল্লাহ দা.বা. সকলকে ইখলাস ও আখলাক্বিয়্যাতের সাথে কাজ করার জন্য জোর তাগিদ দেন।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সভাপতি বিশ্ববরেণ্য আলেমেদ্বীন আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ দা.বা. বলেন, সমাজ চাহিদার প্রেক্ষিতকে সামনে রেখেই বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের সৃষ্টি। প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখতে হবে।

বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী দা.বা.এর পরিচালনায় মসলিসে শুরার সদস্যবৃন্দের মাঝে উপিস্থত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম দা.বা. মাওলানা আস‘আদ আল- হুসাইনী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারূফ, মাওলানা শরফুদ্দীন কাসেমী, মাওলানা মুসলেহ উদ্দীন কাসেমী, মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল্লাহ, মুফতি শফীকুল ইসলাম, মাওলানা সদরুদ্দীন মাকনুন ও মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ