শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঈমান রক্ষার্থে মূর্তির বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত: প্রিন্সিপাল হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2584আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, সুপ্রীম কোর্ট চত্ত্বর থেকে মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ৯২ ভাগ মুসলমানের দেশে পৌত্তলিক কোনো সংস্কৃতি চলতে পারে না। মূর্তি মুসলমানদের ঈমানের সাথে সাংঘর্ষিক। মুসলমানরা তাদের ঈমান রক্ষার্থে মূর্তির বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। তিনি সর্বস্তরের ঈমানদার তাওহীদি জনতার প্রতি মূর্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহ্বান জানান।

তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মূর্তি বিরোধী চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে আগামী ২৪ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল ও ১৫ এপ্রিল জাতীয় সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, সহ-প্রচারও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফ।

-এআরকে