শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হেফাজত ঠেকাতে মাঠে নামবে তরিকত ফেডারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

M a awal mpআওয়ার ইসলাম : হেফাজতে ইসলামের ৫ মে’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারশন। শনিবার বিকেলে দলের নীতি-নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির মহাসচিব এম এ আউয়াল (এমপি) এ তথ্য জানান।

‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করতে  দিয়ে হেফাজত যে কর্মসূচি দিয়েছে, তাকে সরকারবিরোধী ও অনৈতিক’ বলে আখ্যায়িত করেন এম এ আউয়াল।

তিনি বলেন, ‘হেফাজত আরেকবার দেশে অশান্তি তৈরি করতে চায়। এ জন্যই তারা ২০১৩ সালের ৫ মে-এর মতো সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ৫ মে তরিকত ফেডারেশন ঢাকা শহরের প্রতিটি প্রবেশমুখে অবস্থান করবে। কোনোভাবে হেফাজতকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’

এম এ আউয়াল জানান, ‘বৈঠকে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’

সূত্র : বাংলা ট্রিবিউন

-এআরকে