শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

'ক্ষমতার চেয়ার উদ্ধারে ছাত্রদেরই বেশি ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha39১৭ মার্চ শুক্রবার সকাল দশটায় বাইতুর রাইয়ান কমপ্লেক্স মিলনায়তনে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মতিঝিল থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি তাজওয়ার হাসান।

তিনি বলেন, রাষ্টের যে সমস্ত চেয়ারগুলো নাস্তিক ও দূর্নীতিবাজরা দখল করেছে, সেগুলোক উদ্ধার করতে ইশা ছাত্র আন্দোলনের ছাত্রদেরই বেশি ভূমিকা পালন করতে। অন্যথায় ইসলামী বিপ্লব সফল হবে না।

তিনি সর্বস্তরের ছাত্রদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছে দেবার আহবান জানান।

পরে মুহাম্মদ নূরুল আলমকে সভাপতি, আল আমিন মুহাম্মদ নেছারকে সহ-সভাপতি, তারিক জামিলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

এতে আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহদী হাসান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতিঝিল থানা শাখার সহ-সভাপতি মাওলানা ইকবাল হুসাইন শাহেদী। জয়েন্ট সেক্রেটারি জনাব জাহিদ হাসান। ইসলামী যুব আন্দোলন মতিঝিল থানা শাখার সেক্রেটারি দোলোয়ার হোসেন। ইসলামি শ্রমিক আন্দোলন মতিঝিল থানার সেক্রেটারি সোহাগ মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শাখা থেকে আগত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দায়িত্বশীলগণ। মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

মুসলিমপ্রধান তিন দেশে অভিযান জোরালো করবে ট্রাম্প

দেওবন্দে উৎসবমুখর বিতর্ক অনুষ্ঠান