সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কাতারে ইমাম নিয়োগ: কিছু কথা কিছু ব্যথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইনআমুল হাসান
অতিথি লেখক, আওয়ার ইসলাম
কাতার প্রবাসী

গত পহেলা মার্চ কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ হতে বাংলাদেশে আয়োজিত ‘কাতারের জন্য ইমাম নিয়োগ পরীক্ষার’ সফল পরিসমাপ্তি ঘটলো। এতে বাংলাদেশের ১১৮ জন সৌভাগ্যবান হাফেজ-আলেম ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ ও বাঙ্গালিদের জন্য এ এক পরম সৌভাগ্য ও গৌরব। আগামী কিছুদিনের মধ্যেই তারা তাদের নতুন কর্মস্থলে এসে পৌঁছবেন এবং স্বীয় দায়িত্ব বুঝে নেবেন বলে আমরা আশা করছি।

২০১৫ সালে যখন আমরা ইমাম হিসেবে কাতারে এসছিলাম (সেবার ৯৬ জনকে নির্বাচিত করা হয়েছিলো) তখন আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য কাতারে বাংলাদেশি ইমামগণের একমাত্র সংগঠন ‘ইত্তেহাদ’-র পক্ষ হতে একটি অনুষ্ঠান করা হয়েছিলো। সে অনুষ্ঠানে সংগঠনের একজন দায়িত্বশীল বলেছিলেন, আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী প্রায় ৯০০ জন বাংলাদেশি ইমাম রয়েছেন কাতারে। সকলেই অত্যন্ত সুনামের সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন।

এবার আসি মূলকথায়। জাতীগতভাবে আমরা পরশ্রীকাতর। একজনের ভালো অন্যজন সহ্য করাটা আমাদের স্বভাব-বিরুদ্ধ। যার ফলে কেউ উন্নতি করুক সেটা যেমন চাই না তেমনিভাবে কেউ ভালো কিছু করলে বা করতে চাইলে আমরা সেই কাজটাকে জাতির সামনে বিরুপভাবে উপস্থাপন করতে আদাজল খেয়ে মাঠে নামতেও দ্বিধা করি না।

বাংলাদেশে অবস্থানরত একটি মহল বা কিছুলোক পূর্বের মতো এবারও ‘কাতারের জন্য ইমাম-নির্বাচন পরীক্ষা’ চলাকালে পরিবেশ ঘোলাটে করেছেন। এমনকি এখনো করে যাচ্ছেন। এর মধ্যে কতক এমন রয়েছেন যারা উদ্দেশ্যমূলকভাবে চালাচ্ছেন তাদের অপপ্রচার; আর কতক রয়েছেন হুজুগে বাঙ্গালি।

কুচক্রীদের অপপ্রচার
চিহ্নিত মহলটি কেনো যেনো বারেবারে নির্দিষ্ট কিছু কথাই বলে বেড়ান।

ক. মুয়াজ্জিন হওয়ার জন্য কাতারে গিয়ে কী হবে?
খ. সেখানে নিয়ে তারা আমাদের দ্বারা বাথরুম পরিষ্কার করাবে, তারচে না যাওয়াই শ্রেয়।
গ. কাতার এতটুকু একটা দেশ সেখানে এত মসজিদ আসে কোত্থেকে যে এত ইমাম নিয়ে যায় তারা? কী করায় এদের দিয়ে?
এককথা বলে নিয়ে যাচ্ছে, কিন্তু করাবে অন্যকিছু ইত্যাদি আরো বহু অপপ্রচার। যা কেবল ভ্রষ্ট মস্তিষ্কের ভ্রান্ত কিছু চটকদার কথাই না, বরং হাস্যকরও বটে।

অপপ্রচারের জবাব
ক. মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদার ব্যাপারে অসংখ্য সহী হাদিস বর্ণিত হয়েছে। উà