শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কওমি স্বীকৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আবারও উদ্যোগ, বৈঠক ২৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikritiকওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিষয়ে বৈঠক আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও উন্নয়ন) সভাপতিত্বে আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত একটি নোটিশে বিষয়টি জানানো হয়েছে আজ।

সূত্র জানায়, বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আলেমদের আহবান করা হয়েছে।

আলেমদের মধ্যে আমন্ত্রিতরা হলেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, বসুন্ধরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি আরশাদ রহমানী, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফের প্রিন্সিপাল মাওলানা সুলতান যওক নদভী, সিলেট বারকুটি মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হোসাইন আহমদ বারকুটি, আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী, ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস, গোপালগঞ্জ গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হক, পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারি, দিনাজপুর বাংলা হিলি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ ও সিলেট দক্ষিণকাছ ইসলামিয়া মাদসার প্রিন্সিপাল মাওলানা আবদুল বাসেত বরকতপুরি।

বৈঠকে আলেমদের সঙ্গে মতবিনিময় করে বিষয়টির সুষ্ঠু সুরাহার চেষ্টা করা হবে বলে মিডিয়াকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এফ. এম. এনামুল হক।

বৈঠকটিতে আলেমদের পাশাপাশি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে দারুল মাআরিফের প্রিন্সিপাল মাওলানা সুলতান যওক নদভীকে কল দিলে জানান, বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ। এখন পর্যন্ত তিনি কোনো আমন্ত্রণ পাননি। তবে আমন্ত্রণ পেলেও তার পক্ষে অসুস্থতার কারণে বৈঠকে অংশ নেয়া সম্ভব হবে না বলে আওয়ার ইসলামকে জানান।

আরআর

ইসলাম জিহাদের ময়দানেও আত্মঘাতী হামলার অনুমতি দেয় না: ড. আ ফ ম খালিদ

কোন ফাঁদে আটকে গেল কওমি স্বীকৃতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ