শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অধ্যক্ষ লাঞ্চনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikkak_foramআওয়ার ইসলাম: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান ও সদস্য সচিব এ.বি.এম. জাকারিয়া এক যৌথ বিবৃতিতে রাজশাহীর তানোরে সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারত আলীকে ইউপি চেয়ারম্যান কর্তৃক লাঞ্চনা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

লাঞ্চিত কারী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সহ জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক হল আদর্শ মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সম্মান অক্ষুন্ন রাখা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। যে জাতি শিক্ষক সমাজকে সম্মান করতে জানেনা, সে জাতির ধ্বংস অনিবার্য।

সরকার দলীয় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অত্র কলেজের প্রোগ্রামে প্রধান অতিথি না করায় সরনজাই কলেজের অধ্যক্ষকে ইউপি চেয়ারম্যানসহ যারা লাঞ্চিত করার পাশাপাশি ঔধ্যতপূর্ণ ও আইনের পরিপন্থি বক্তব্য দিয়েছেন তাদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন জাতীয় শিক্ষক ফোরামের নেতৃদ্বয়।

আরআর

<