মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাকায় আছেন ভারতীয় সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bipin rawatআওয়ার ইসলাম : ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ভারতীয় বিশেষ একটি বিমানে করে ঢাকায় আসেন বিপিন।

সফরসঙ্গী হিসেবে বিপিনের সঙ্গে আছেন স্ত্রী মধুলিকা রওয়াত ও  চার সদস্যের একটি প্রতিনিধিদল।

কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে ভারতের সেনাপ্রধানসহ অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

সফরে বিপিন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি।

আগামী সোমবার ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা হবেন বিপিন রাওয়াত।

২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। তার এ সফর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ।

-এআরকে