শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

স্বাস্থ্য অধিদফতরের গোডাউনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohakhali-fireআওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত রাত সাড়ে ১২টা দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে ‘

এদিকে রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় আগুণের তীব্রতা বেশি। তবে আগুন গোডাউনের আশপাশের ভবনের ছড়ানোর আশঙ্কা নেই।’

এসএস