রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

কাল যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর কিছু সড়কে যানচলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে তা হলো, বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং। শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং। জিরো পয়েন্ট হতে হাইকোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা।

হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং। নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং। পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং। বকশীবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং। হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং এবং নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।
যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহায়তা করতে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এআরক