বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এতে সংক্ষুব্ধ হয়েছেন মুফতী ফয়জুল করীম ও তাঁর দল ইসলামী আন্দোলন। তার উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
গত ১৭ এপ্রিল মামলার পর ওইদিন এবং ২৪ এপ্রিল শুনানি হয়। আজ সোমবার নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। বিচারক উল্লেখ করেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে মামলা করতে হয়। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।
তবে মুফতি ফয়জুল করীমের আইনজীবী নাসের বলেন, আমরা তামাদি আইনে মামলাটি করেছিলাম। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা
