কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি করে এই সমমান দেওয়া হলো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই সমমান দেওয়ার লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি (পদাধিকার বলে) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
কমিটিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) পাঁচজন, গোপালগঞ্জের বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার দুজন, চট্টগ্রামের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার দুজন, সিলেটের আযাদ দ্বীনি এদারা বোর্ডের দুজন, উত্তরবঙ্গের তানজিমুল মাদারিসিল কওমিয়ার দুজন এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুজনকে কমিটিতে সদস্য করা হবে।
এসব সদস্য পদে পদাধিকারবলে ওইসব সংগঠনের মহাসচিব অথবা বোর্ড মনোনয়ন দেবে বলেও আদেশে বলা হয়েছে।
কমিটির চেয়ারম্যান ইচ্ছা করলে যে কোনো সংখ্যক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে আদেশে বলা হয়েছে, এই সংখ্যা ১৫ জনের বেশি হবে না।
জানা গেছে, কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী তার পদাধিকার বলে ১৫ জন সদস্য যোগ করে কমিটিকে ৩২ সদস্যে উন্নীত করেছেন।

এ কমিটি সনদবিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। কমিটির নিবন্ধিত মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমমান বলে বিবেচিত হবে। এ কমিটির অধীনে ও তত্ত্বাবধানে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিটি সিলেবাস à¦