শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

নিজেদের মূত্র পান করে তামিলনাড়ুর কৃষকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কী করেননি তাঁরা। মুখে জ্যান্ত ইঁদুর নিয়ে, হাতে মানুষের খুলি রেখে, রাস্তায় উলঙ্গ হয়ে হেঁটে, শাড়ি পরে, রাস্তা থেকে খাবার কুড়িয়ে খেয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু মন গলেনি প্রশাসনের। তাই এবার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করতে নিজেদের মূত্র পান করলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রতিবাদী কৃষকরা।স্থানীয় সময় শনিবার দিল্লির জন্তরের কাছে ওই কৃষকরা নিজেদের মূত্র পান করেন।

খরায় প্রতিবছর ওই কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ অপূরণীয়। শেষ রক্ষায় তাই প্রতিবাদের পথ বেছে নেন তাঁরা। এতে যদি কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যার দিকে নজর দেয়। খরাকবলিত এলাকার ওই কৃষকদের দাবি, খরার সময় যেন সরকারের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ পাওয়া যায়। এ ছাড়া কৃষিঋণ, শস্যের ন্যায্যমূল্য ও সেচের কাজে ব্যবহৃত নদীগুলোর মধ্যে সংযোগ করার অনুরোধও জানিয়েছেন তাঁরা। তামিলনাড়ুতে শতকরা ৪০ জন কৃষক। অনাবৃষ্টি, শস্যের কম মূল্য ও মূলধনের অভাবে চরম বিপাকে পড়েন রাজ্যটির কৃষকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ