শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুরে একটি মন্দিরে রাম মূর্তির নির্মাণ ও স্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে অবশেষে কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিশাল অংকের অর্থ ব্যয়ে নির্মিত এই মন্দির ও মূর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক এবং স্থানীয় পর্যায়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মধ্যরামচন্দ্রপুরে অবস্থিত শ্রী শ্রী রাধা ও কালী মন্দিরের নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত। লিখিত বক্তব্যে তিনি জানান, এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মন্দির কমিটি আপাতত রাম মূর্তি স্থাপনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন, প্রধান হরিদাস চন্দ্র তরনীদাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যরামচন্দ্রপুরে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশাল মন্দির ও রাম মূর্তিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনগণের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সম্ভাব্য বিব্রতকর অবস্থা এড়াতে ও এলাকার শান্তি বজায় রাখতে মন্দির কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ