মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ইসরাইল ও ভারতের হাতে বাংলাদেশি হত্যায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননে ইসরাইলের ড্রোন হামলা এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব ঘটনার নিন্দা জানিয়ে তা ‘অমানবিক ও গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্র ইসরাইল দীর্ঘদিন ধরে সহিংসতা ও দমন-পীড়নের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সম্প্রতি লেবাননে ড্রোন হামলায় দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অন্যদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনাকে “চরম অমানবিক ও উদ্বেগজনক” হিসেবে উল্লেখ করা হয়। সংগঠনটি অভিযোগ করে, সীমান্তে দীর্ঘদিন ধরে চলমান হত্যাকাণ্ড আবারও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

বিবৃতিতে আরও বলা হয়, পুশইন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এ অবস্থায় ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আচরণ করার আহ্বান জানানো হয়।

খেলাফত মজলিস উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ