শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই- শরিফ শহরের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় পদত্যাগ করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। সোমবার তারা প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে পদত্যাগপত্র জমা দেন ।

গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই- শরিফ শহরের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় ১৪০ জনের বেশি সেনা নিহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কাদাম শাহ শাহিম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্টের কার্যালয়। এ ব্যাপারে প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহ হুসেইন মুরতাজাওয়ি জানিয়েছেন, তারা দু’জনই সেনাঘাঁটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন।

[আফগানিস্তানে সামরিক পোশাক পড়ে তালেবান হামলা: নিহত ৭০]

উল্লেখ্য, শুক্রবার ১০ জনের বেশি তালেবান জঙ্গি আফগান সেনাবাহিনীর পোশাকে পরে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে ওই ঘাঁটিতে পৌছায়। সেনাঘাঁটিতে নামাজে অংশ নেয়া সেনা এবং সেনাঘাঁটির অন্যান্য স্থানের ক্যানটিনে ওই হামলা চালানো হয়। এদিকে, সেনা নিহতের ঘটনায় রোববার এক দিনের জাতীয় শোক পালন করেছে আফগানিস্তান। সেই সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ