শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অবিলম্বে হাওর অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সমস্ত হাওর প্লাবিত হয়ে কৃষকদের ২ লক্ষ হেক্টর জমির ফসলহানি, হাওরের হাজার হাজার মেট্রিক টন মাছ, হাঁসসহ গবাদীপশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করে অবিলম্বে সুনামগঞ্জ-নেত্রকোনা জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে সুনামগঞ্জ- নেত্রকোনার হাওর অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে।

তারা বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি পুসিয়ে উঠতে পারে সেজন্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আগামী বছরের আবাদের জন্যে কৃষকদের মাঝে বিনা সুদে কৃষি ঋণ বিতরণ করতে হবে। হাওরের কৃষি নির্ভর অর্থনীতির সাথে বিশেষকরে ফসল কাটার সাথে সংশ্লিষ্ট হাজার হাজার বেকার কৃষি শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্থ সহাস্রাধিক কিলোমিটার বাঁধ যথাযথভাবে পুন:নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় সুনামগঞ্জ-নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধসমূহ সহজেই ভেঙ্গে যাওয়ার কারণ এবং প্লাবিল হাওরের মাছ, হাঁসসহ গবাদী পশু মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন, ইউরেনিয়াম বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের নিয়ে সমন্বিত তদন্তের দাবি জানান।

মানবিক কারণেই হাওরের মানুষের পাশে দাঁড়ানো উচিৎ: আল্লামা মাহমুদুল হাসান