শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মুক্তাগাছায় ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে মামলা রেকর্ড করে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম মানিক চান (২১) উপজেলার পাড়াটঙ্গী কাঠগড়া মসজিদে ইমামতি করেন। তিনি ঐ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, কাঠগড়া এলাকার এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আসামি মানিক চানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দের চলছে।

ইমামের আগে রুকু সেজদা করলে নামাজ হয়?