রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ইসলামে জঙ্গি ও সন্ত্রাসের কোন স্থান নেই: ড. মোহাম্মদ আহসান উল্যাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে জঙ্গি ও সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলামে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যেসকল বিধান দেয়া হয়েছে অন্য কোন ধর্মে এ ধরনের নিরাপত্তা দেয়া হয়নি। গতকাল বুধবার শরীয়তপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামি আররি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্যাহ এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে জেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  ড. মোহাম্মদ আহসান উল্যাহ আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিকায়ন করেছেন। পর্যাক্রমে শিক্ষকদের সকল দাবীই পুরণ করা হবে। তার আগে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান দিতে হবে, শিক্ষার্থীদের ক্লাশমুখী করতে হবে।

শরীয়তপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি মাওলানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরির্দশক ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ। মাওলানা জিয়া উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাসেমী, প্রচার সম্পাদক মাওলানা কামরুজ্জামান ও চরকুমারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন উদ্দিন।

[কওমি স্বীকৃতি নিয়ে কী ভাবছেন আলিয়ার ছাত্র-শিক্ষক]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ