সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

৭০ দেশের মধ্যে মারকাজুত তাহফিজের ছাত্র ত্বকী ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েত সরকার কর্তৃক আয়োজিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত যাত্রাবাড়ীস্থ “মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরসা” ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকির (২ ) স্থান অর্জন করেছে।

পুরস্কার হিসেবে কুয়েত সরকারের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে ৩০ লক্ষ টাকা। ওই প্রতিযোগিতায় ৭০ টি দেশ অংশ নিয়েছিল।

সম্প্রতি অনুষ্ঠিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়েতের বাদশা ও ইসলামিক স্কলারগণ এবং বাছাইকৃত ৭০ টি দেশের হাফেজ ও ক্বারী। হাফেজ ত্বকী মঙ্গলবার সকালে দেশে ফিরবে।

জানা যায়, সকাল ১০ টায় শাহ জালাল রহ: আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছবে ত্বকি। এসময় তাকে অভ্যর্তনা জানানোর জন্য তার মা-বাবা, শিক্ষকবৃন্দ ও ভক্তগণ উপস্তিত থাকবেন।

হাফেজ সাইফুর রহমান ত্বকি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের হাফেজ মাওলানা বদিউল আলম এর ছেলে, সে ২০১৪ সালে রমজান মাসে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছিল।

উল্লেখ মারকাজুত তাহফিজের আরেক অন্ধ হাফেজ আব্দুল করিম ইরান আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে লড়ছে। এছাড়াও কয়েক দিন পর জর্দান ও দুবাই যাচ্ছে হাফেজ ফারহান হাবিব আওলাদ ও হাফেজ তরিকুল ইসলাম।

বাংলাদেশের তাখাচ্ছুছের মান দেওবন্দ-করাচীর তুলনায় কোনো অংশে কম নয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ