রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে পুলিশের অভিযানে নারীসহ চারজন নিহতের দাবি করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী এ তথ্য জানিয়েছেন।

অভিযানের সময় পুলিশের দুই সদস্য ও একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুর মাছমারা বেনীপুর গ্রামের আল আমিন নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে পুলিশ।

ওসি আলম মুন্সী জানান, পুলিশ সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। ওই বাড়িতে আল আমিন ও তাঁর ভাই সোয়েব থাকেন করে বলে জানা গেছে। আজ সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়।

ওসি জানান, মাটির তৈরি বাড়িটির ভেতর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বাড়িটিতে একাধিক জঙ্গি রয়েছে বলে পুলিশের ধারণা ছিল।

ওসি আরো জানান, অভিযানের আগে আশেপাশের বাড়ি থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ