সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কেমন হচ্ছে দাওরা পরীক্ষা, বিশিষ্টজনদের মতামত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়েছে দাওয়ারে হাদিস পরীক্ষা। গত ১১ এপ্রিল সরকার স্বীকৃতির প্রজ্ঞাপন জারি করার পর এবারই প্রথম দেশের ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষায় অংশ নিচ্ছে তাকমিল জামাতের শিক্ষার্থীরা। কওমি শিক্ষা ধারায় এটাই সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা।

এবার তাকমিল জামাতের পরীক্ষা অংশ নিয়েছে  ৭৩৭টি কওমি মাদরাসার ১৯ হাজার ৪৭২ পরীক্ষার্থী। ছাত্রদের এ বিপুল উপস্থিতি  ও সরকারের স্বীকৃতি নতুন মাত্রা দিয়েছে এবারের পরীক্ষায়। তবে স্বল্প সময়ের প্রস্তুতির কারণে কিছুটা ত্রুটি-বিচ্যূতিও চোখে পড়ছে কারো কারো।

নতুন প্রক্রিয়ায় ও উদ্দীপনায় সংঘটিত এ পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে হয়েছে কয়েকজন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদের সঙ্গে।

সরকারের স্বীকৃতি কওমি তরুণদের মাঝে নতুন স্বপ্নে বীজ বপন করেছে। বিশেষত যারা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হলো তাদের উৎসাহ উদ্দীপনাটা চোখে পড়ার মতোই। এ বিষয়টি স্পষ্ট করেন সিলেট জামিয়া গহরপুর সিলেটের প্রিন্সিপাল ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

তিনি বলেন, দাওরায়ে হাদিস কওমি মাদরাসা সর্বোচ্চ স্তর। তাই স্বাভাবিকভাবেই এ স্তরের পরীক্ষায় কওমি শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা একটু বেশি থাকে। তার সঙ্গে যোগ হয়েছে স্বীকৃতি ও সম্মিলিত পরীক্ষা গ্রহণ। কোনো সন্দেহ নেই এবার উৎসাহের মাত্রা আরও অনেক বেশি। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, এবার সাধারণ মানুষ, পাবলিক ও গণমাধ্যমও যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। যা আগে কথনো দেখা যায় নি।

পরীক্ষার সার্বিক পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আগ থেকেই নকলমুক্ত ও হট্টগোল ছাড়া পরীক্ষা দিয়ে আসছি। যা পুরো জাতির জন্য অনন্য দৃষ্টান্ত। আশা করি, মিডিয়ারা মাধ্যমে জাতি তা জানতে পারবে এবং শিক্ষা গ্রহণ করবে।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীও। তিনি বলেন, ‘সার্বিক বিচারে অবশ্যই সন্তোষজনক হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা।