বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

আল্লামা আবুল ফাতাহ’র মৃত্যুতে বিশিষ্টজনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামি’আ শরইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট সাহিত্যিক, লেখক-গবেষক ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

আজ এক  শোকবার্তায় হেফাজত আমীর বলেন, মরহুম মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞাতা ছিল অতুলনীয়।

তিনি দরসের মসনদে যেমন ক্ষুরধার ছিলেন, তেমনি আদর্শিক দিকনির্দেশনামূলক লেখালেখি এবং ইলমী জ্ঞান-গবেষণা ও দাওত-তাবলীগের ময়দানেও ছিলেন অনেক খ্যাতিমান।

তাঁর ইন্তিকালে জাতি দ্বীনের মহান এক সেবককে হারাল এবং আলেম সমাজের জন্যও এক বিশাল শূন্যতা তৈরি করেছে। শোকবার্তায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) মরহুম মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া’র শোকসন্তুপ্ত পরিবারের সদস্য এবং অগণিত ভক্ত-অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আবুল ফাতাহ’র ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য আলেমেদীন ও সু-সাহিত্যিককে হারালো। তিনি ইসলামের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহ পাক তাঁর সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আমীন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, গবেষক,ক্ষণজন্মা, বিচক্ষণ, চিন্তশীল, রসবোধসম্পন্ন, আমাদের অত্যন্ত আপনজন, শ্রদ্ধাস্পদ, আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া সাহেব রহ. ভয় ভীতি বিদায় করে ঈমানী বলে বলীয়ান হয়ে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে কথা বলার প্রশিক্ষন দিতেন।

কওমি মাদরাসা শিক্ষাধারার এই মেধাবী আলেম ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়ন দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদানসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের লেখক। বেফাক প্রকাশিত অনেক গ্রন্থ ও বেফাকের বহু পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তিনি। বেফাকের নতুন সিলেবাস প্রণয়নসহ বেফাকের আজকের এই অবস্থানের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।

আল্à¦