রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ইসলামের প্রচারে কওমি মাদরাসা সুদীর্ঘকাল ধরে ভূমিকা রেখে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী বলেছেন, ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসারে কওমী মাদ্রাসাগুলো সুদীর্ঘকাল ধরে ভূমিকা রেখে আসছে। এসব মাদ্রাসায় ইসলামের প্রকৃত বিষয়গুলো শিক্ষা দেয়া হয়।

শনিবার সকালে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে অবস্থিত দারুল ফজল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও ইসলাহী জলসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশী-বিদেশী চক্র ইসলাম ও মুসলমানদের হেয় করতে কওমী মাদ্র্রাসাপড়ুয়া ছাত্রদের জঙ্গী বানাতে নানা ষড়যন্ত্র করছে। তাই ইসলাম ও মুসলমানদের স্বার্থেই জঙ্গীবাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে। কারণ ইসলাম কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ ওআইসি’র সদস্য পদ লাভ করে। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং তাবলিগ জামায়াতের জন্য টঙ্গীতে বিশাল এলাকাজুড়ে জমা বরাদ্দ দেন। জননেত্রী শেখ হাসিনাও আলেম-ওলামাদের অনেক সম্মান করেন। আলেমগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি কওমী শিক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিয়েছেন। অথচ অন্য দলগুলো ইসলাম নিয়ে রাজনীতি করে নিজেদের ফায়দা লুটতে চায়।

[কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?]

আলহাজ ওসমান গনি পাটওয়ারী অনুষ্ঠানে হিফজ সমাপনকারী ছাত্রদের মাঝে সনদপত্রও বিতরণ করেন তিনি। মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল হাসনাত দা. বা.-এর পরিচালনায় অনুষ্ঠানে মাওলানা মাহবুব এলাহীসহ জেলা কওমী সংগঠন ও উক্ত মাদ্রাসার পরিচালক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে অনেক কথিত সমাজসেবক থাকলেও আলহাজ ওচমান গনি পাটওয়ারী প্রকৃতপক্ষে একজন গণমানুষের নেতা। ইসলাম ও মুসলমানদের কল্যাণে তিনি অতীতের মতোই আগামীতে ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে মিলাদ ও দোয়ায় যোগ দেন তিনি।

মাদরাসার ছেলেরা নেশা করেন না তাদের রক্ত ১০০% খাঁটি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ