শাহনূর শাহীন: আসছে পবিত্র মাহে রমজান। টেলিভিশন চ্যানেলগুলোতে রমজান কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইসলামিক প্রোগ্রামারদের ব্যস্ততাও বেড়ে গেছে। রমজান মাসে টেলিভিশন চ্যানেলগুলোতে হামদ্, নাত, ইসলামিক জ্ঞান, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ইসলামিক আলোচনাসহ বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
অনুষ্ঠানের ব্যবস্থাপনা থেকে শুরু করে সুন্দর এবং আলোকোজ্বল করে অনুষ্ঠান উপস্থাপনে যারা দিনরাত পরিশ্রম করে অনু্ষ্ঠানের আয়োজন করে থাকেন আওয়ার ইসলামের পক্ষ থেকে কথা বলেছিলাম এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে।
আলাপচারিতায় উঠে এসেছে ইসলামিক প্রোগ্রাম আয়োজনে কতোটা বাধার বৈতরণী পার হতে হয়। বিশেষ করে ইসলামিক প্রোগ্রামগুলোতে বিজ্ঞাপন ও স্পন্সর পাওয়া যে বেশ কঠিন এ ব্যপারে সবার প্রায় অভিন্ন সুর।
তারপরও কিছু মানুষের আন্তরিকতা, কারো পরিশ্রম ও দর্শক শ্রোতাদের ভালোবাসায় প্রতিবছর আয়োজিত হয়ে থাকে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান। আয়োজকরা প্রতিবছরই চেষ্টা করে থাকেন আয়োজনে নতুনত্ব আনার জন্য। অনুষ্ঠান সুচিসহ আলাপচারিতার সেসব গল্পই তুলে ধরা হলো আওয়ার ইসলামের পাঠকদের জন্য।

মাওলানা গাজী সানাউল্লাহ
মিডিয়া মহলে বেশ পরিচিত একজন মানুষ। প্রতি বছরই একাধিক চ্যানেলে ইসলাসিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন।এবারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান দেশ টিভি ও ডিবিসি চ্যানেলের দুটি অনুষ্ঠানের কথা। রমজানে দেশ টিভিতে থাকছে ‘আলো পরশ’ নামে একটি কোরআন তেলাওয়াত ও আলোচনা অনুষ্ঠান।এতে প্রতিদিন প্রায় এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে এবং তেলাওয়াতকৃত আয়াতের তাফসির ও প্রাসঙ্গিক আলোচনা করা হবে। আলাচনা করবেন দেশের খ্যাতিমান আলেম ও ইসলামি চিন্তাবিদগণ। দেশ বিদেশের বিখ্যাত কারীদের নিয়ে আলোচিত নতুন টিভি চ্যানেল ডিবিসি নিউজে থাকবে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান ‘কোরআনের সৌরভ’।
ইসলামিক প্রোগ্রামগুলোতে বিভিন্ন কোম্পানির স্পন্সর ও বিজ্ঞাপন কেমন পাওয়া যায় জানতে চাইলে তিনি বলেন, স্পন্সর ও বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন এজেন্সি আছে যারা মূলত ধর্মà§