শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাত্র ১৫ টাকায় বিশ্বভ্রমণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ১৫ টাকায় বিশ্বভ্রমণ। এটাও কি সম্ভব? হ্যা সম্প্রতি ভারতের বিমানসংস্থা স্পাইসজেট তাদের ১২ বছর পূর্তিতে এ অফার দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া

অফারটি চলবে ২৮ মে পর্যন্ত। এর মধ্যে টিকেট ক্রেতারা পাবেন এই অফার। টিকেটের সর্বনিম্ন দাম ১২ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ টাকা।

জানা যায়, টিকেট ক্রেতারা চলতি বছরের ২৬ জুন থেকে ২৪ মার্চ ২০১৮ এর মধ্যকার যে কোনো সময় বিমানভ্রমণ করতে পারবেন। ভারতের ভেতরে বিভিন্ন জায়গায় তো বটেই, চাইলে বিশ্বের নানা দেশও ঘুরে আসা যাবে এ টিকেটে।

এছাড়া টিকেট ক্রেতারা একটি লাকি ড্র অফার প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। বিজয়ীরা পাবেন ফ্রি আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট টিকিট, ১০ হাজার রুপি মূল্যের হোটেল ভাউচারসহ আকর্ষণীয় সব পুরস্কার।

সংস্থা থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাধ্যের মধ্যে সব ভারতীয় নাগরিকের জন্য বিমানযাত্রাকে সুলভ করার জন্য এই অফারগুলো দেয়া হয়েছে।

ফসলের যাকাত: একটি নিবেদন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ