শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

টেলিভিশন শিশুর স্থুলতা বাড়িয়ে দিচ্ছে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: শিশুর টেলিভিশন দেখা স্থুলতার কারণ। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় এর প্রমাণ মিলেছে। ব্রিটেনের মোট ১২ হাজার শিশুর ওপর সমীক্ষা চালিয়ে গবেষণাটি করা হয়।

গবেষকরা বলেন, বড় পর্দার সামনে শিশুদের অতিরিক্ত সময় কাটানো তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেয়। বিশেষ করে কন্যা শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে টেলিভিশনের ক্ষতিকর প্রভাব বেশি। কারণ ছেলে শিশুদের তুলনায় টেলিভিশনের সামনে তারা সময় বেশি ব্যয় করে।

গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অব অবেসিটিতে প্রকাশিত হয়েছে। শুধু টেলিভিশন নয়, মোবাইল ও ল্যাপটপের সামনেও শিশুরা এত বেশি সময় কাটায় কী না এবং সেটি কী ধরনের প্রভাব রাখছে - সেটিও জরুরি ভিত্তিতে পর্যবেক্ষণের আওতায় আনা উচিত বলে মতামত দিয়েছেন গবেষকরা। কারণ এটাও শিশুর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়িয়ে দেয়।

বাসায় টিভি রাখবেন না যে কারণে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ