নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শুক্রবার (১৬ অক্টোবর) নবগঠিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভানেত্রী হিসেবে নূরুস সাবিহা এবং সম্পাদিকা হিসেবে আলেমা মাফরুহা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহসভানেত্রী হয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সহসম্পাদিকার দায়িত্ব পেয়েছেন হাফেজা বুশরা এবং সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন রোকসান জাহান যুবায়দা।
ছাত্রী সংগঠন পরিচালনার জন্যও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। ছাত্রী সংগঠন পরিচালিকার দায়িত্ব পেয়েছেন মারিয়া কামাল। বিশ্ববিদ্যালয় শাখায় আফরোজা জান্নাত, কওমি মাদরাসায় আলেমা রাফিয়া আহমাদ, আলিয়া মাদরাসায় সায়মা জান্নাত, কলেজে হাফিজা খাতুন এবং স্কুলে ফারজানা নাদিরাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সম্পাদকীয় ও বিভাগীয় দায়িত্বে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা সৈয়দা নায়লা কারীম এবং যোগাযোগ সম্পাদিকা মোর্শেদা বেগম।
সহসম্পাদকীয় দায়িত্ব পেয়েছেন সহসাংগঠনিক সম্পাদিকা সাওদা মাসরুরা, সহপ্রশিক্ষণ সম্পাদিকা পাপিয়া খাতুন, সহদপ্তর সম্পাদিকা মাহমুদা আক্তার, সহঅর্থ সম্পাদিকা হালিমা সাদিয়া রুবা, সহপ্রচার ও দাওয়াহ সম্পাদিকা ইসরাত জাহান মারিয়াম, সহনির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা খাদিজা আহমাদ এবং সহযোগাযোগ সম্পাদিকা আলেমা ফাওজিয়া মাসরুরা।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আকলিমা খাতুন, সৈয়দা ফেরদৌসী বেগম, কোহিনুর বেগম, মোসা. মাকসুদা আক্তার, সুমাইয়া আক্তার, মোসা. মাহমুদা আক্তার, আনোয়ারা বেগম, আমেনা খাতুন ও বুশরা জান্নাত।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নারী নেতৃত্বের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আরএইচ/