শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে থাকা তরুণ ছাত্র-জনতা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তাদের মূল প্রত্যাশা ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ও জামায়াতের মতো প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার বলয়ে প্রবেশ করে সংস্কার থেকে সরে এসেছে, যা হতাশাজনক। এতে রাজনীতিকদের ওপর মানুষের অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি অবিশ্বাস আরও বাড়বে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির বাইরে থাকা মানুষেরা সীমাহীন সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার পরিমণ্ডলে প্রবেশের পর সেই লক্ষ্য থেকে সরে এসেছে। এটি দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলোর কারও জন্যই কল্যাণকর হবে না।

বিবৃতিতে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমদের কথাবার্তায় রাজনীতিকদের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। মানুষ এখন মনে করে, রাজনীতিকেরা নিজেদের স্বার্থে মিথ্যা বলেন এবং গণরায়কে উপেক্ষা করেন।

প্রধান বিরোধী দলের ভূমিকাও প্রত্যাশিত মানের নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরোধিতা কেবল মৌখিক বিরোধিতা বলেই মনে হচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিশ্বাস কমে যাওয়া উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনো সময় আছে। তাই তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ