শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

মেক্সিকোয় ভয়াবহ টর্নেডোয় আতঙ্কিত শহরবাসী! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সোতে ভয়াবহ টর্নেডো আতঙ্কে ফেলে দিয়েছে সবাইকে। দেশটির সাইনাপুচি শহরে এমনই এক ভয়াবহ টর্নেডো এসে তাণ্ডব চালিয়েছে। বিভীষিকার জেরে সন্ত্রস্ত শহরের বাসিন্দারা।

ভিডিওতে দেখা গেছে, টর্নেডোর তাণ্ডব এমনই ভয়াবহ ছিল যে, বুধবার দিনটাকে মানব সভ্যতার শেষদিন বলে ভেবে বসেন অনেকে। এই প্রকৃতির রূদ্ররূপের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

টর্নেডোর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরের। তবে কোনো হতাহতের খবর মেলেনি।তবে যেভাবে টর্নেডো বাড়ি-ঘরের ছাদ, রাস্তার গাড়ি শূন্যে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং মাটিতে আছাড় মেরে ফেলছিল, তাতে অনেকেই ভগবানকে ডাকতে শুরু করেন। পৃথিবীর ধ্বংস আগত ভেবে অসুস্থ হয়ে পড়েন অনেকে।

আবহাওয়াবিদরা এই টর্নেডোকে সাপ বলে ডাকেন এর আকারের জন্য। অনেকটা ফানেলের আকারের এই টর্নেডো সাপের মতো এঁকেবেকে তাণ্ডব চালায়। উত্তর ও মধ্য আমেরিকার শুস্ক অঞ্চলগুলিতে এই ধরনের টর্নেডো সৃষ্টি হয়।

ক্ষয়ক্ষতির নিরিখে এর ভয়াবহতা মারাত্মক। তবে এই টর্নেডোগুলি বেশিক্ষণ শক্তি ধরে রাখতে পারে না। বেশিক্ষণ এক জায়গায় স্থায়ীও হয় না। ইউটিউব এবং টুইটারে এই ধ্বংসলীলার ভিডিও আপলোড হতেই অনেকে একে ডুমস ডে বা শেষবিচারের দিন হিসাবে ব্যাখ্যা করেছেন।

দেখুন সেই ভয়াবহ টর্নেডোর ভিডিও

https://www.youtube.com/watch?time_continue=56&v=YCJaye_lUPg


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ