আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছে ৭৩ জন নেতা।
বিএনপির রংপুর বিভাগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করলেও আসন্ন একাদশ নির্বাচনে অংশ নেয়ার পক্ষেই রয়েছে। এ জন্য চলছে জোর প্রস্তুতি। জাতীয় সংসদের ৩০০টি আসনে লড়তে এরই মধ্যে দলের ৯০০ প্রার্থীর প্রাথমিক একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
এর মধ্যে রংপুর বিভাগের আট জেলা নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধার ৩৩টি আসনের জন্য বিএনপির তালিকায় আছেন ৭৩ জন নেতা।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা): এই আসনে প্রার্থী হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন অথবা তার বাবা রফিকুল ইসলাম চৌধুরী।
নীলফামারী-২ (সদর): এই আসনে মনোনয়নের দৌড়ে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, জেলা যুবদলের সাবেক আহবায়ক সোহেল পারভেজ, পৌরসভা শাখার সভাপতি জহুরুল ইসলাম।
নীলফামারী-৩ (জলঢাকা-আংশিক কিশোরগঞ্জ): এই আসনে মনোনয়নের দৌড়ে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান এবং জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।
নীলফামারী-৪ (সৈয়দপুর-আংশিক কিশোরগঞ্জ): এই আসনে মনোনয়ন পেতে পারেন কণ্ঠশিল্পী ও জাসাস নেত্রী বেবী নাজনীন, নির্বাহী কমিটির সদস্য মিসেস বিলকিস ইসলাম কিংবা সৈয়দপুর বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন সরকার।
পঞ্চগড়-১ (পঞ্চগড়-তেঁতুলিয়া-আটোয়ারী উপজেলা): এই আসনে মনোনয়নের দৌ্ড়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও পঞ্চগড় সদরের পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম।
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা): ২০-দলীয় জোটের শরিক দল জাগপার সভাপতি শফিউল আলম প্রধান এই আসনে একক প্রার্থী ছিলেন। কিন্তু তার মৃত্যুতে এ তালিকায় যুক্ত হয়েছেন যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া বিকল্প প্রার্থী হিসেবে পঞ্চগড় ১ ও ২ আসনের ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমি