রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে যুবলীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন এর হতাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বিক্ষুব্দ লোকজন লংগদু সদর, মানিকজোর ছড়া, তিন টিলাসহ বেশ কিছু গ্রামে অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লংগদুতে ১৪৪ জারি করেছে। এলাকায় পুলিশের পাশাপাশি সেনা বাহিনী ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহত নয়নের লাশ নিয়ে জানাজার উদ্দেশে যাওয়ার পথে বিক্ষুব্দ লোকজন এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লখ্য, গত ১ জুন বৃস্পতিবার যুবলীগ নেতা ও বাইক চালক নুরুল ইসলাম নয়নকে ২ জন পাহাড়ি যুবক খাগড়াছড়ি দীঘিনালা যাওয়ার জন্য সকালে ভাড়া করে নিয়ে যায়। ওই দিন বিকালে বাইক চালকের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় খাগড়াছড়ি দিঘীনালা সড়কে পাশ্বর্বতী জঙ্গলে পাওয়া যায়। স্থানীয় বাঙালিদের অভিযোগ, যে দুইজন যাত্রী ভাড়া করেছিল তারাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ