শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কৌশলে অপহরণকারীদের থেকে পালিয়ে এল সাআদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মিরপুরের মো. আবরাবুল হক সাআদকে অপহরণ করা হয়েছিল। তবে সে কৌশলে তাদের থেকে পালিয়ে এসেছে।

সাআদ মিরপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। বর্তমানে এখন সে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।

তার বাবার নাম মাওলানা মোস্তফা হোসাইন এবং মায়ের নাম মোছা. হাজেরা খাতুন। সাআদের বাবা মিরপুর জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মাদরাসার শিক্ষক।

সাআদ জানায়, ৬ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মাদরাসা থেকে বাসায় যাওয়ার পথে মিরপুর স্টেডিয়াম দেখিয়ে দেয়ার কথা বলে তিনজন অপরিচিত লোক তাকে মাইক্রোতে তুলে মুখ বেঁধে ফেলে। ঘণ্টাখানেক পরে একটি গহীন জঙ্গলে ছোট্ট একটি ঘরে নিয়ে গিয়ে মুখের বাঁধন খুলে দেয। সেখানে আটকরত আরও কয়েকজন শিশু ছিল বলে জানায় সে। সাআদ আরও জানায়, অপহরণকারীদের মুখে নকল দাড়ি লাগানো ছিল। জঙ্গলে গিয়ে অপহরণকারীরা তাদের মুখের দাড়ি খুলে ফেলে বলে শিশুটি জানায়।

কাতার-সৌদি ইস্যু যেভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা লিয়াকত আলী

এক পর্যায়ে শিশু সাআদ কৌশলে জঙ্গল থেকে পালিয়ে ঢাকা থেকে হালুয়াঘাটগামী শ্যামলী বাংলা পরিবহনে চড়ে হালুয়াঘাট চলে আসে। সন্ধ্যায় হালুয়াঘাট সীমান্তিকা মার্কেটের সাজ গার্মেন্টসের সামনে বিচলিত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে গার্মেন্টসের মালিক সুমন শেখ তার সঙ্গীয় লোকজন নিয়ে শিশুটির হাল অবস্থা শুনে হালুয়াঘাট প্রেসক্লাবে নিয়ে আসেন। পরে থানা হেফাজতে রাখার পরামর্শ দেয়ায় সাআদকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করেন তারা।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া ঢাকাটাইমসকে বলেন, শিশু সাআদ থানা পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জাতীয়করণ হচ্ছে ছয় হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ