সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বাবরি মসজিদ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেলেন বিজেপির ৩ শীর্ষ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়ার মামলায় সশরীরে আদালতে হাজিরা দেয়া থেকে অব্যাহতি পেয়েছেন ভারতীয় জনতা দলের শীর্ষস্থানীয় নেতা এলকে আদভানি, উমা ভারতী, মুরলি মনোহর যোশী।

স্বশরীরে আদালতে হাজির না হওয়ার জন্য করা আবেদনের প্রেক্ষিতে লখনৌতে অবস্থিত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

অভিযোগ আছে, বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন বিজেপির এসব নেতা। এ নিয়ে আদালতে বিচার কাজ চলছে।

এর আগের শুনানিতে তারা আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু বুধবার তাদেরকে সশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। তা মঞ্জুর করেছে আদালত। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

Related imageএতে বলা হয়, অযোধ্যায় অবস্থিত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয় উশৃংখল জনতা। এ ষড়যন্ত্রের সঙ্গে বিজেপির ওইসব নেতা জড়িত ছিলেন বলে তাদের বিরুদ্ধে গত সপ্তাহে সিবিআই আদালত ফৌজদারি অভিযোগ গঠন করে।

এ ছাড়া আরো অভিযোগ গঠন করার কথা বিজেপির বিনয় কাতিয়ার, বিশ্ব হিন্দু পরিষদের বিষ্ণু হরি ডালমিয়া ও ধর্মীয় নেতা স্বাধ্বী রিথামবারার বিরুদ্ধে।

বুধবারের শুনানিতে এল কে আদভানি, উমা ভারতী সহ অন্য নেতারা আদালতে হাজির হন। তাদেরকে সমর্থন করে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, আমাদের ৬ জন নেতাই নিরপরাধ। তারা নিষ্কুলুষ অবস্থায় বেরিয়ে আসবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ