রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

সন্তান কন্যা হওয়ায় পুকুরে ছুড়ে হত্যা করলো পাষণ্ড পিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছেলে সন্তান না হয়ে পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে পুকুরে ছুড়ে হত্যা করলো পাষণ্ড এক পিতা। গতকাল বিকেলে সাতক্ষীরার শ্যামনগরে এই ঘটনা ঘটে।

পাষণ্ড পিতার নাম আশরাফুল ইসলাম। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে তার বাড়ি।

প্রথম সন্তান ছিল কন্যা। পরবর্তীতে প্রত্যাশা ছিল পুত্র সন্তানের। কিন্তু পুত্র সন্তান না হওয়ায় মাত্র ১৫ দিনের ফুটফুটে কন্যা শিশুটিকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করেছে পাষণ্ড পিতা আশরাফুল।

বুধবার ভোরে শিশুটিকে পানিতে ছুড়ে ফেলে আশরাফুল। বিকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে।নিহত শিশুটির নাম রাখা হয়েছিল আছিয়া খাতুন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  জানান, ‘বৃহস্পতিবার বিকালে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসার সময় আশরাফুলের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করে। সে তখন পুলিশের কাছে ঘটনা স্বীকার করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ