শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লামা আহমদ শফী’র রোগমুক্তি কামনায় জামিয়াতুল আনওয়ারে দু'আ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, উস্তাজুল আসাতিজা, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র রোগমুক্তি কামনায় আজ বাদ আসর ঢাকা যাত্রাবাড়ী দুলাইপাড় জামিয়াতুল আনওয়ারের উদ্যোগে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দু'আ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত ইসলামী বুদ্ধিজীবি চট্টগ্রাম এমইএস কলেজের অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ মেহমান ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মাকসুদ আহমদ কাসেমী, মাওলানা মুফতি মাহমুূদ হাসান, ইন্জিনিয়ার নিয়াজ মুসতাকীম, মাওলানা মুফতি শরীফুল্লাহ, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা আবু সাঈদ প্রমুখ।

আলোচনা শেষে আল্লামা আহমদ শফী’র রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর কুরআনি পরিবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ