রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

টেকনাফে হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অধিবেশন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজীজ: বিশ্বের দীর্ঘতম স্বাস্থ্য নগরী কক্সবাজার জেলার টেকনাফ হাফেজের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ১০ দিন ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফাইনাল অধিবেশন আগামীকাল ১৮ রমজান বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই প্রতিযোগিতায় কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসা থেকে  ১শ ১০জন ক্ষুদে হাফেজ অংশগ্রহণ করে। বাছাই পর্বে শীর্ষ ১০ জন নির্বাচিত হয় এবং তাদেরকে নিয়ে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল। বিজয়ীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হবে। এবং ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিজন প্রতিযোগীকেও পুরস্কার দেয়া হবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন, কক্সবাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও রহমানিয়া মাদরাসার পরিচালক ক্বারী মোহাম্মদ সোলাইমান কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. হাফেজ মুহাম্মদ জাফর সাদেক, দারুল মাআরিফ মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাও. আবদুর রহমান, দারুল আমান মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাও. ক্বারী সোলাইমান।

হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনে কক্সবাজার জেলার শীর্ষ ওলামায়েকরাম ও বিশিষ্ট জন উপস্থিত থাকবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ