সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

প্রসঙ্গ কাতার: সৌদি বাদশার উপঢৌকন ফিরিয়ে দিল সোমালিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সৌদি আরবের ৮০ মিলিয়ন ডলার উপঢৌকনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রেসিডেন্টক মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো।

সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সোমালিয়াভিত্তিক সংবাদমাধ্যম সোমালিয়া টুডে-র খবরে বলা হয়েছে, বিদ্যমান সৌদি-কাতার দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া। তবে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রিয়াদের পক্ষ থেকে দেশটির ব্যাপক চাপ তৈরি করা হয়। অবস্থান না বদলালে সোমালিয়াকে দেওয়া সৌদি সরকারের আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সোমালিয়ার পক্ষ থেকে বরাবরই আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা নিরসনের ওপর জোর দেওয়া হয়।

ঈদের আগেই কাতার সংকট নিরসনের আহবান জানালো তুরস্ক

সোমালিয়া টুডে জানিয়েছে, অপ্রত্যাশিতভাবে সৌদি মন্ত্রীদের সঙ্গে সোমালীয় মন্ত্রীদের বৈঠক স্থগিত হয়ে গেছে। ফলে সোমালিয়ার মন্ত্রীরা দেশে ফিরে এসেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ রয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কর্মকর্তারা সংবাদমাধ্যমে নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এদিকে সৌদি আরবের নেতৃত্বে ছয় আরব দেশ কর্তৃক স্থল, নৌ ও বিমান নিষেধাজ্ঞার ফলে বৈদেশিক যোগাযোগে অস্বস্তিতে পড়েছে কাতার। তবে কাতারের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে সোমালিয়া। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানান, ছয় আরব দেশের অবরোধের প্রথম দিনই সোমালিয়ার আকাশসীমা ব্যবহার করেছে অন্তত ১৫টি কাতারি বিমান।

কাতারের চলমান এই কূটনৈতিক সংকট মূলত আরব দেশগুলোর মধ্যকার বিভক্তিকেই সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভক্তি এবার বিভক্ত করেছে পুরো দুনিয়াকে।

কাতারকে à¦