শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

'বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি।

আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার জন্য আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত খুনিদের অবস্থান চিহ্নিত করতে এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ২০১৪ সালে নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর ওই টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। টাস্কফোর্স ইতিমধ্যে একাধিক সভায় মিলিত হয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।