শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে হাইয়াতুল উলয়ার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : আরবি বর্ষের পরবর্তী মাস শাওয়ালের শেষ সপ্তাহে হতে পারে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর অধীনে সংঘটিত তাকমিল জামাতের ফলাফল।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী আজ আওয়ার ইসলামকে এমনটিই জানিয়েছেন।

তিনি বলেন, `আমি নতুন সংযুক্ত হয়েছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাওয়ালের শেষ সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।'

তিনি আরও বলেন, `রমজানের শেষ সপ্তাহে থেকে শাওয়ালের শুরু সপ্তাহের মধ্যে সব উত্তরপত্র জমা হবে। এরপর ৩ শাওয়াল থেকে উত্তরপত্র নিরীক্ষণ শুরু হবে। তখন বলা যাবে ঠিক কতো তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে।'

২৫ রমজান প্রকাশিত হবে বেফাকের ফলাফল

দীর্ঘ দিন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করা মাওলানা ইসমাইল বরিশালী বলেন,  ‘ফলাফল প্রস্তুতির কাজ যখা নিয়মে অগ্রসর হচ্ছে। কোনো ধরনের জটিলতা নেই। পরীক্ষার উত্তরপত্রও জমা হতে শুরু করেছে। আশা করছি, আমরা দ্রুততম সময়ে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণার পর আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।

এবার তাকমিল জামাতের পরীক্ষা অংশ নিয়েছে  ৭৩৭টি কওমি মাদরাসার ১৯ হাজার ৪৭২ পরীক্ষার্থী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ