শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতের বানারসে বরেণ্য আলেমদের এ'তেকাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেছারুদ্দীন বিন মিজান
বানারস, ইন্ডিয়া থেকে

দারুল উলূম দেওবন্দের দীর্ঘদিনের সাবেক প্রধান মুফতী মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর প্রধান খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকীর পৃষ্ঠপোষকতায় ও দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতী আবুল কাসেম নুমানী’র তত্বাবধানে হযরতের নিজ এলাকা ‘বানারসে’ এবার একসঙ্গে এ'তেকাফ করছেন ভারত, আফ্রিকা ও বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ও বরেণ্য আলেম৷

দারুল উলূম দেওবন্দের কয়েকজন সিনিয়র উস্তাদ, ভারতের বিভিন্ন প্রদেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসার মুহতামিম ও মুফতিসহ দেওবন্দের বেশকিছু সংখক শিক্ষার্থী ও মুলাজিম হযরতদ্বয়ের সহচর্যে এ'তেকাফের উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন বানারসে৷ উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মিলে হাজারউর্ধ্ব লোকের সমাগম৷

উল্লেখযোগ্য আলেমদের মধ্যে রয়েছেন, দেওবন্দের মজলিসে শুরার সদস্য মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর খলিফা মাওলানা আহমাদ খানপুরী, বর্তমান নাযেমে তালিমাত ইউসুফ তাওলাভী, সাবেক নাযেমে ইমতেহান মুফতী নাসিম আহমাদ বারাবাঙ্কি, মুফতী মুযাম্মেল বাদায়ুনী প্রমুখ।

এ'তেকাফের পাশাপাশি সাধারণদের জন্য সুন্নত তরিকায় নামাজের প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক তা'লীম ও সুরা কেরাত মশকসহ অন্নন্য এসলাহী কার্যক্রমও পরিচালিত হচ্ছে এখানে৷ প্রতিদিন সকাল ১১ টায় মুফতী ইব্রাহীম আফ্রিকী ও বাদ এশা মুফতী আবুল কাসেম নু'মানী’র এসলাহী বয়ান অনুষ্ঠিত হয়!

উল্লেখ্য, বাংলাদেশ থেকে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী ও যাত্রাবাড়ী সাইনবোর্ড মাদরাসার মুহাতিমম মুফতি শফিকুল ইসলামের এ’তেকাফের জন্য এখানে আসার কথা রয়েছে।

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ