সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আমরা বীরজাতি! ছিলাম, আছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসিম মুমতাজী
তরুণ আলেম ও প্রাবন্ধিক

হিন্দুস্তানের বাজারে এক সময় বিভিন্ন জায়গার হরেক রকম মালামাল পাওয়া যেতো ৷ রোম, পারস্য, চীন ও আরবসহ আরো অনেক দেশের বণিকদল এখানে বাণিজ্যকাফেলা নিয়ে আসতো ৷ নিজ নিজ দেশের পণ্যসামগ্রী বিক্রি করে হিন্দুস্তানি পণ্য তথা ডাব, নারিকেল, মসলাপাতি, মৃগনাভী (সুগন্ধি জাতীয়) প্রভৃতি মালামাল ক্রয় করে নিজদেশের নিয়ে যেতো ৷

পারস্য তখন বিশ্বের একক পরাশক্তি৷ এজন্য পারসিকদের পণ্যের মূল্যায়ন করা হতো খুব ৷ দাম দেয়া হতো বেশি ৷ বণিকদেরও করা হতো সম্মান ৷ রোমানদের পূর্বেতিহাস স্মরণ করে তাদের পণ্যেরও বিশেষ কদর করা হতো ৷ বণিকদের দেখা হতো মর্যাদার চোখে ৷ চৈনিক দ্রব্যের মূল্যও ছিলো তদৃশ ৷ আর আরব্য পণ্যের চাহিদা ছিলো খুবই কম ৷ ওদের প্রতি কারো তেমন কদর ছিলো না ৷ আরবজাতিকে তখন বিশ্ববাসী তুচ্ছ করতো ৷ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতো ৷ তাদের ঘৃণা করা হতো ৷ গোত্রীয় বিভেদ ও হিংস্রস্বভাবের দরুন তাদের অসভ্য ও বর্বর হিসেবে গণ্য করা হতো ৷

আরবের মরুতে তখনও শিক্ষা-দীক্ষার অনুপ্রবেশ ঘটেনি ৷ গ্রাম্য মূর্খ আরববাসী তখনও সভ্যতার ছোঁয়া পায়নি ৷ তাদের মাঝে তখনও ‘মহামানব’ পদার্পণ করেননি ৷ আত্মঘাতি ভ্রাতৃযুদ্ধে তারা লিপ্ত ছিলো ৷ খুনাখুনি ও রক্তপানে মগ্ন ছিলো ৷ সে অন্ধকার যুগ থেকেই তারা ব্যবসা বাণিজ্যের লক্ষ্যে হিন্দুস্তানে যাতায়াত করতো ৷ তাদের কারো কারো এ দেশ ভালো লাগায় এ দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করলো ৷

সময়ের পরিবর্তনে এক সময়ের মূর্তিপূজারী আরববাসী এখন স্বর্গীয় ধর্মের অনুসারী ৷ ঐশীগ্রন্থের অনুগামী ৷ গোত্রীয় বিবাদে লিপ্ত জাতি এখন বিশ্বজয়ী ৷ পৃথিবী তাদের এখন ভিন্ন নজরে দেখে ৷ শ্রেষ্ঠত্বের আসনে রাখে ৷ তারা এখন সম্মানিত ৷ সর্বমহলে সমাদৃত ৷ বিশ্বের দৃষ্টিতে মর্যাদাবান ৷ তদানিন্তন বিশ্বের পরাশক্তি রোম-পারস্য করতলগত করায় ও অত্যাচারীর খড়্গ-কৃপাণ ভেঙে দেয়ায় তাদের সম্মানের চোখে দেখা হয় ৷ দেয়া হয় অন্যের তুলনায় বেশি মর্যাদা ৷ তখন স্বভাবত হিন্দুস্তানে বসবাসরত পিতৃভূমির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে ৷ সাথে সাথে নতুন ধর্ম সম্পর্কে জাগে ব্যাপক কৌতূহল ৷

ইতোমধ্যে সেখানে এক আরবদল বাণিজ্যকাফেলা নিয়ে এলো ৷ তারা সে নতুন ধর্মের অনুসারী ৷ তারা শুধু জাগতিক বাণিজ্যের উদ্যেশেই আসেনি, এসেছিলো পরকালীন বাণিজ্যের নিয়তেও ৷ তাদের অমায়িক ব্যবহার ও সুন্দর আচরণে মুগ্ধ হয়ে হিন্দুস্তানে বসবাসরত আরবসহ স্থানীয় আরো অনেক অধিবাসী ইসলামধর্ম গ্রহণ করেন৷

মাস ও বৎসরের আকারে সময় বয়ে চলতে লাগলো ৷ ততোদিনে হিন্দুস্তানে অনেক মুসলমান ৷ একবার হিন্দুসà