শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকের ৪০ তম পরীক্ষায় দাওয়াতুল কুরআন মাদরাসার অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ: বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর ৪০ তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মাদরাসা দাওয়াতুল কুরআন-এর শিক্ষার্থীরা ৷ পূর্বের ধারাবাহিকতা ধরে রেখে এ বছরও শতভাগ পাশের পাশাপাশি রয়েছে বড় অর্জন ৷

এবারও হিফজুল কুরআন পরীক্ষায় ১ম স্থান (ক) অধিকার করেছে এ মাদরাসার শিক্ষার্থী মুহাঃ ইসহাক। এ ছাড়া ২য় (গ), ৩য় (চ) ও ৩য় (ছ) স্থানও অর্জন করেছে যথাক্রমে মুহাঃ রাকিবুল ইসলাম, মাইনুল ইসলাম ও মুহাঃ যুবায়ের হাতেম।

অন্যদিকে মুতাওসসিতাহ তথা নাহভেমির জামাতের পরীক্ষার্থীদের মধ্যে ৫ জন এ-প্লাস (A+) মুমতাজসহ মুহাঃ শাফআত হুসাইন বিশেষ মেধা তালিকায় স্থান করে নেয়৷

তাছাড়া ইবতেদাইয়্যা জামাতের মুহাঃ হেলাল হুসেনও বিশেষ মেধা তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বেফাকের গত ৩৯, ৩৬ তম কেন্দ্রীয় হিফজুল কুরআন পরীক্ষায় মাদরাসা দাওয়াতুল কুরআন- এর শিক্ষার্থী মুহাঃ ওমর ফারুক ও সাকিবুল ইসলাম ১ম স্থান অধিকার করেছিল।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘরে (রুপায়ান টাউন সংলগ্ন) অবস্থিত "মাদরাসা দাওয়াতুল কুরআন" মাদরাসাটি জালালাইন জামাত পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে৷ মাদানী নেসাব ও বেফাক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত এই মাদরাসাটি বেফাক পরীক্ষায় অংশ গ্রহণের প্রথম বছর থেকেই ধারাবাহিক সফলতা ধরে রেখেছে।

মাদরাসা দাওয়াতুল কুরআন-র এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মাওলানা মুহাঃ মামূনুর রশীদ বলেন, ‘এটা মহান মহান আল্লাহ তা'য়ালার অশেষ অনুগ্রহ৷ আমাদের এই সাফল্য আমরা আনতে পারি নি ৷ তিনি মেহেরবানী করে দিয়েছেন ৷ আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল ৷ তিনি আমাদের প্রচেষ্টা কবুল করেছেন৷ এ জন্য আমি আল্লাহ তা'য়ালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি- আলহামদু লিল্লাহ!"

তিনি এই সাফল্যের কৃতিত্ব দেন মাদরাসার সংশ্লিষ্ট উস্তাদদের৷ তিনি বলেন, "আমি এই সাফল্যের প্রথম কৃতিত্ব দিচ্ছি মাদরাসার সকল উস্তাদদের৷ যাদের নিরলস প্রচেষ্টা, সার্বক্ষণিক নেগরানী এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের ছাত্ররা ধারাবাহিক উন্নতি করে চলছে৷

ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে ৷ দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ তবেই সাফল্য তোমাদের পদচুম্বন করবে৷"

 

শিক্ষায় কখনো আপোষ করেনি বলেই রাহমানিয়ার ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ