রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার দোহার উপজেলার  মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

তিনজনই মৈনটঘাটে পদ্মা নদীতে বেড়াতে আসে। এরপর তাদের যাওয়ার কথা ছিল দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদেরই বন্ধু  মাহিদুলের বাসায়। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তাঁরা তিনজনই নিখোঁজ হন।মাহিদুলের মা তাসলিমা আখতার জানান, ওই তিনজন দোহারে এসেছে বলে জানায় তাঁর ছেলে। রাতে বাসায় থাকারও কথা। বিকেলের দিকে মৈনটঘাট এলাকা থেকে ওই তিনজন নিখোঁজ হওয়ার খবর জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।তাসলিমা জানান, ওই তিনজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা খোঁজাখুঁজি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাঁদের আসতে দেরি হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ