রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যানের শপথগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার অপরাহ্নে তার জাতীয় সংসদ কার্যালয়ে বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মকবুল হোসেনকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘তিনি  এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।’

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন।

এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বগুড়ার সংসদ সদস্য আবদুল মান্নান, হাবিবুর রহমান ও নূরুল ইসলাম ওমর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত বছর ২৮ ডিসেম্বর দেশের ৫৯ টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনগত জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলার নির্বাচন স্থগিত হয়ে যায়।

বগুড়া জেলা পরিষদের নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয় এবং এতে মকবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ